রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মসজিদ ইউনিয়নে গত মধ্যরাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে গত মধ্য রাতে আফসার আলির তিনটি টীনসেড ঘর এবং নগদ ২০ হাজার সহ প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।জানা গেছে, উমর মসজিদ ইউনিয়নের হাজী পাড়া গ্রামের মৃত নিজাম উদ্দিনের পুত্র আফসার আলি (৫৫) ও তার ছেলে হাবিবুর রহমান, কোন দিনমজুর কাজ করে পরিবারের সদস্যদের কে নিয়ে দিন যাপন করে জীবন যাপন করেন। ২৩ ফেব্রুয়ারি সোমবার রাত ১ঃ৩০ মিনিটে তাদের নিজ ঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পরে। তার ছেলে হাবিবুর রহমানের আত্মচিৎকারে এলাকার লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। এরমধ্যে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল সার্ভিসকে খরব দিলে ফায়ার সার্ভিসের গাড়ি এসেছিল কিন্তু রাস্তা খুঁজে না পেয়ে, স্পট প্রযন্ত পৌছতে পারেনি। এলাকার লোকজন অক্লান্ত পরিশ্রম করে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। উল্লেখ যে ঐ গ্রামের আফসার আলির বাড়ি যাওয়ার রাস্তা না থাকার কারণে পানির ব্যবস্তা না থাকায় কারণে আগুনে টিনসেড তিনটি ঘর সহ প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকার মালামাল পুড়ে ছাই হয়ে চাই হয়ে গেছে। ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলি সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভূক্তভোগীদের জন্য সাহায্যের ব্যবস্থা করব।
Leave a Reply