1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

বোরহানউদ্দিনে প্রবাসীর স্ত্রীকে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা,আদালতে মামলা দায়ের

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২ জানুয়ারী, ২০২১
  • ২২৮ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে দালালপুর ৫নং ওয়ার্ডে প্রবাসীর স্ত্রী আকলিমাকে(৩৫) স্থানীয় সন্ত্রাসী ফিরোজের(৩০) দ্বারা ধর্ষনের চেষ্টার অভিযোগ উঠেছে। ১৮ই অক্টোবর ২০২০ সালের(রবিবার) রাত ১০ টায় ভুক্তভোগীর ঘরের পিছনের বাগানে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীর অভিযোগ সুত্রে জানা যায়, ফিরোজ(৩০) দুষ্ট,দুর্দান্ত,শঠ,ধুরন্ধর সন্ত্রাসী -মাস্তান দুশ্চরিত্র আইন কানুনে অবাধ্য প্রকৃতির লোক।ভুক্তভোগী আকলিমার(৩৫)স্বামী প্রবাসে থাকেন।আকলিমা তার সন্তান সহ স্বামী মোঃ ইসমাইলের বাড়িতেই থাকেন।আকলিমার স্বামী প্রবাসী হওয়ার কারনে ফিরোজ(৩০) বিভিন্নভাবে অশ্লীল বেহায়াপনা কাজের জন্য কু- প্রস্তাব দিতে থাকে। আকলিমা প্রতিবারই ফিরোজের কু-প্রস্তাব প্রত্যাখ্যান করে।ফিরোজ তাই ঝোপ বুঝে কোপ মেরে আকলিমার ইজ্জত নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত হতে থাকে।তারই ধারাবাহিকতায় ১৮/১০/২০ ইং তারিখে(রবিবার) রাত ১০ টায় আকলিমার ঘরের পিছনের বাথরুমের পাশে ওৎ পাতিয়া থাকে ফিরোজ। আকলিমা প্রকৃতির ডাকে সাড়া দিতে বিদ্যুতের আলো ধরিয়ে বাথরুমের কাছে গেলে ফিরোজ পিছন দিক থেকে আকলিমাকে সজোরে ঝাপটে ধরে এবং মুখ চাপিয়া ধরিয়া বাগানের ভিতরে নিয়া ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করার চেষ্টা করে। ।উভয়পক্ষের ধস্তাধস্তির এক পর্যায়ে ফিরোজের হাত আকলিমার মুখ থেকে সরে যায় এবং আকলিমা চিৎকার দিতে থাকে।তার চিৎকারে লোকজন এসে ফিরোজকে ধরে ফেলে এবং আকলিমাকে উদ্ধার করে।হঠাৎ করে জাহাঙ্গীর নামক ব্যক্তি এসে ফিরোজকে লোকজনের থেকে জোরপূর্বক ছিনিয়ে নেয় এবং এই বিষয়ে কাউকে কিছু জানালে কিংবা কোথাও বিচার প্রার্থী হইলে খুন জখম করিবে বলে আকলিমাকে হুমকি প্রদর্শন করে। উপস্থিত লোকজন আকলিমাকে সেইরাতেই বোরহানউদ্দিন উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।তিন দিন আকলিমা হাসপাতালে ভর্তি ছিলেন।২০ই অক্টোবর২০২০ সালে বোরহানউদ্দিন থানায় মামলা দায়ের করিতে গেলে থানা কর্তৃপক্ষ মামলা গ্রহন না করিয়া ট্রাইব্যুনালে আসিয়া মামলা দায়েরের পরামর্শ প্রদান করেন।তারপর আকলিমা ন্যায়বিচারের স্বার্থে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত -২০০৩) এর ৯(৪)(খ)/৩০ ধারায় মামলা করেন।মামলায় মোঃফিরোজকে(৩০) পিতা মৃত মোতালেব কে ১ নং আসামী ও মোঃ জাহাঙ্গীরকে(৫০),পিতা- আঃ হক ২ নং আসামী করেন। এই বিষয়ে ভুক্তভোগী আকলিমা বলেন,প্রতিনিয়ত ফিরোজ এবং তার স্ত্রী, শশুর সহ তাদের দল-বলরা আমাকে হুমকি দিয়ে আসছে। প্রশাসন সহ সকলের কাছে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আমি যেনো এর ন্যায়বিচার পাই। এই বিষয়ে সাংবাদিকরা ফিরোজের থেকে মুঠোফোনে জানতে চাইলে সে বলেন,তার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা। সে আকলিমার থেকে টাকা পাবে, আকলিমা টাকা না দিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করছে বলে দাবী করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121