1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

শেরপুরে নবাগত পুলিশ সুপারের সাথে কর্মরত সাংবাদিকদের মতবিনিময়

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১
  • ২৪২ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি: শেরপুর নবাগত পুলিশ সুপার মোঃহাসান নাহিদ চৌধুরী তিনার বক্তব্যে বলেন।ধর্ষন করে কেউ রেহাই পাবে না। কোন নারী যদি নির্যাতিত হয়, ধর্ষিত হয় আর তার যদি প্রমান মিলে তবে সেই ধর্ষককে কোন অবস্থাতেই ছাড় দেয়া হবেনা। ধর্ষক যেখানেই পালিয়ে থাকুক তাকে খুজেঁ বের করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন শেরপুরের নবাগত পুলিশ সুপার মো: হাসান নাহিদ চৌধুরী। তিনি ২০২০ সালের ডিসেম্বরের শেষ দিনে পুলিশ সুপারের সভাকক্ষে অনুষ্ঠিত শেরপুর জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন।তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন। গণমাধ্যম কর্মীদের সহায়তা কামনা করে বলেন মাদক নিয়ন্ত্রণ, ইভটিজিং, পরিবহন সেক্টরে অস্থিরতা,শহরে যানযট নিরসন, ক্রিকেট জুয়া, সীমান্তে গরু ও গারো পাহাড় ধংশ করে চোরাই করে পাথর পাচার রোধসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির বাইরেও এখানে পুলিশের অনেক সামাজিক ভুমিকা রাখার সুযোগ রয়েছে। সেই অর্থে নিজ জেলার উন্নয়নে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে। তথ্য দিয়ে সহায়তা করে পুলিশের কাজে নিজেদের অবদান রাখার কথা তুলে ধরেন তিনি।সভায় প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জিএম আফছার বাবুল, যুগ্ম-সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, সহ সাংগঠনিক সম্পাদক জিএইচ হান্নান, সিনিয়র সাংবাদিক তালাত মাহমুদ, সন্জীব চন্দ বিল্টু, মাসুদ হাসান বাদল, দৈনিক গণমুক্তি পএিকার জেলা প্রতিনিধি ও ঝিনাইগাতী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ দুদু মল্লিক, ইমরান হাসান রাব্বী সহ অন্যান্য সংবাদকর্মীরা বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(সার্কেল) আমিনুল ইসলাম, সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, ডিআইও ওয়ান আবুল বাশার সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।শেরপুরের নবাগত পুলিশ সুপারকে – শেরপুর প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানােনা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121