1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

মুক্তাগাছায় ১৫ বছরের কিশোরকে পিটিয়ে হত্যা মোবাইল চোরের অপবাদে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১
  • ২৫৬ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

রিপন সারওয়ার ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার বনবাংলা এলাকায় মোবাইল চুরির অপরাধে ১৫ বছর বয়সী এক কিশোরকে পিটিয়ে হত্যা করেছে মানুষ রুপি
কিছু অমানুষ। জানাযায়, গত ২২ ডিসেম্বর রাত ৩ টার দিকে মুক্তাগাছা উপজেলার বনবাংলা
গ্রামে মোস্তফার বাড়ীতে একই এলাকার আক্কাছ আলীর পুত্র মুস্তাক (১৫) কে মোবাইল চোর সন্দেহে আটক করে গণপিটুনী দিয়ে আটক রাখে। পিটুনীতে মুস্তাক গুরুত্বর আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মুস্তাককে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তাকে ঢাকায় রেফার্ড করে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেলে মারা যায়। ময়না তদন্ত শেষে বুধবার রাতে লাশ বাড়িতে এনে রাতেই দাফন করে তার আত্মীয়
স্বজনরা। এ ব্যাপারে কিশোর মুস্তাকের পিতা আক্কাস আলী বাদী হয়ে মুক্তাগাছা থানায় মোস্তফা, হারুনসহ অজ্ঞাত কয়েক জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছে।
জানাযায়, কিশোর মুস্তাক মঙ্গলবার ঢাকা থেকে বাড়ী ফিরতে রাত হয়ে যায়, গভীর রাতে বাড়ি যাওয়ার পথে বনবাংলা এলাকার মোস্তফার বাড়ির কাছে আসতেই মুস্তাককে আটক করে চোর আখ্যা দিয়ে কিছু বুঝার আগেই তাকে গণপিটুনী দিয়ে তাকে গুরুতর আহত করে। খবর পেয়ে পুলিশ মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121