August 19, 2026

ঝিনাইগাতীর তিনানীতে মরহুম জেড. এম বাবর এর শোক সভা ও ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

0
135450308_970007276865749_6439646401314130515_n

 মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি:   শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয় ১৯৮৯ ব্যাচ ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহ-সভাপতি মরহুম জেড. এম বাবর স্মরণে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ডাঃ মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে নতুন বছরের শুরুতে জানুয়ারী মাসের প্রথম সপ্তাহে তিনানী বাজার মাইলস্টোন পাবলিক স্কুল এন্ড কলেজে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তরা বলেন, মরহুম জেড. এম বাবর ছিলেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি, শিক্ষক ব্যক্তিত্ব, একজন নিবেদিত প্রাণ কর্মী ও মাইলস্টোন পাবলিক স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ। তার মৃত্যুতে সামাজিক অঙ্গনে শুন্যতার সৃষ্টি হয়েছে। শোক সভায় দোয়া শেষে ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ২০২১ অনুষ্ঠিত হয়। এসময় মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়ের ১৯৮৯ ব্যাচ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহ-সভাপতি মোঃ রহুল আমিন, নুরে আলম, মোঃ আব্দুল গফুর আকন্দ, সাধারণ সম্পাদক মাহমুদ শাহরিয়ার হাসান বিপ্লব, যুগ্ন সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম, ফরিদা ইয়াসমিন শেফালী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, অর্থ সম্পাদক মঞ্জুর রশিদ মিন্টু, মহিলা বিষয়ক সম্পাদক রেবেকা সুলতানা বকুল, প্রচার সম্পাদক ফারুক আহম্মেদ, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক সম্পাদক তাওহিনুর নাহার রানী, সদস্য শিরিনা, ছাইফুল ইসলাম, শাহজাহান, মোকলেছা , বুলবুল আহম্মেদ, আবুল কাশেম, রৌশনারা বেগম, আব্দুল মালেক বাবলু সহ অনেকেই উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *