July 20, 2026

উলিপুরে মুজিব শতবর্ষ উপলক্ষে শীতার্ত মানুষের পাশে হোসেন এন্ড নাজমা ফাউন্ডেশন

0
received_427217255307394

 

রুহুল আমিন রুকু কুড়িগ্রাম জেলাপ্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে মুজিব শতবর্ষ উপলক্ষে শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছেন হোসেন এন্ড নাজমা ফাউন্ডেশন। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাতে উপজেলার তবকপুর ইউনিয়নের নিরাশির পাতা এলাকায় ৫শত পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল ও মাক্স বিতরন করেন তারা। মুজিব শতবর্ষ উপলক্ষে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরনের মাধ্যমে উলিপুরে হোসেন এন্ড নাজমা ফাউন্ডেশনের সামাজিক কর্মকান্ডের শুভ যাত্রা শুরু হলো।
এ সময় উপস্থিত ছিলেন, হোসেন এন্ড নাজমা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোবারক হোসেন, তার সহধর্মিনী নাজমা বেগম, ছেলে নিজাম উদ-দৌল্লা বিদ্যুৎ, শিক্ষানুরাগী ঐশ্বর্য আজাদ, সমাজ সেবক আপন আলমগীর প্রমুখ। শীতবস্ত্র বিতরন শেষে ফাউন্ডেশনের চেয়ারম্যান উত্তরাঞ্চলের শীতার্ত মানুষের পাশে সামর্থ্যবান সকল মানুষদের এগিয়ে আসার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed