July 29, 2026

বোরহানউদ্দিন পূর্ব শত্রুতার জের ধরে শাহবাজপুর প্রেসক্লাব এর সভাপতি মনিরুলের পরিবারের উপর হামলার গুরুতর আহত ১ থানায় অভিযোগ

0
131338348_866037177501426_4738651043134367502_n

 মাসুদ রানা নিজস্ব প্রতিনিধিঃ পূর্ব শত্রুতার জের ধরে ভোলা বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাব এর সভাপতি মনিরুল ইসলাম এর পরিবারের উপর হামলার ঘটনা ঘটায়। এতে গুরুত্ব ২ জন আহত হয়েছে। ১৩ ডিসেম্বর, রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাংবাদিক মনিরুল ইসলাম বাদী হয়ে রাতেই বোরহানউদ্দিন থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, সাংবাদিক মনিরুল ইসলাম গংদের সাথে একই এলাকার মোকছে গংদের সাথে পূর্ব হতে বিরোধ চলে আসছে। ওই পূর্ব শত্রুতার জের ধরে রবিবার সন্ধ্যায় মোকছেদ (৩৫), শাহিন (৪৫), মেহেদী (২০), ছিদ্দিক (৬০) সহ অজ্ঞাত ৫/৬ জন কে নিয়ে দলবদ্ধ হয়ে সাংবাদিক মনিরুল ইসলাম বাড়ীতে ঢুকে তার ছেলে আলামিন শাহরিয়ার উপর হামলা করেন। হামলাকারীরা আলামিন কে বেদম মারধর করে মাথা ফাটিয়ে দেন। আলামিন কে বাঁচাতে তার ফুফু ইয়ানুর বেগম এগিয়ে আসলে তাকে কাপড় চোপর টানা হেচড়া করে শ্লীলতাহানির চেষ্টা করেন এবং তার গলা হতে স্বর্নের চেইন ছিনিয়ে নেয় হামলাকারীরা। আহত দুইজনের মধ্যে গুরুতর আলামিন কে বোরহানউদ্দিন হাসপাতালে নিলে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরন করা হয়। এ ঘটনায় রাতেই বোরহানউদ্দিন থানায় অভিযোগ দেয়া হয়েছে। এ ব্যাপারে মোকছেদ গংদের সাথে আলাপ করার চেষ্টা করে তাদের পাওয়া যায়নি। এব্যাপার বোরহানউদ্দিন থানার অফিসার ইন-চার্জ মাজাহারুল আমিন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed