July 27, 2026

কুড়িগ্রামে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

0
134999471_750705202204664_2705101517119949631_n

 রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত পুলিশসুপার সৈয়দা জান্নাত আরার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ সুপার কুড়িগ্রাম সৈয়দা জান্নাত আরার সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন মোঃ রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার আল মাহমুদ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল দও, অফিসার ইনচার্জ কুড়িগ্রাম সদর থানা খাঁন মোঃ শাহরিয়ার, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ আহসান হাবিব নিল, সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, সিনিয়র সাংবাদিক মমিনুল হক মঞ্জু, দৈনিক কুড়িগ্রাম খবরের সম্পাদক সানালাল বকসী, সহঃ অধ্যাপক শফিকুল ইসলাম বেবুসহ সাংবাদিকবৃন্দ। এ সময় পুলিশ সুপার কুড়িগ্রাম বলেন যেহেতু মানুষ সমস্যায় পড়লে প্রথমে থানায় ছুটে যায় এ জন্য কুড়িগ্রামের সকল থানাগুলোকে জনবান্ধব করতে কাজ করবেন তিনি। কেউ যদি থানায় মামলা করতে না পারে তাহলে তার কাছে সাহায্য নিতে পারবে যে কেউ। সাংবাদিকদের তিনি পুলিশের খারাপ কাজের সমালোচনার পাশাপাশি ভাল কাজগুলোর প্রশংসা করা সহ সকলের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed