1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

বোরহানউদ্দিন উপজেলা পৌর মেয়র পদে নৌকা প্রতীক পেলেন আলহাজ্ব রফিকুল ইসলাম

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ১৯৪ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় তৃতীয়বারের মতো নৌকা প্রতীকে নমিনেশন পেলেন পৌর মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম।

২৮ডিসেম্বর (সোমবার) সকাল ৯ টায় ঢাকা থেকে লঞ্চ যোগাযোগে বোরহানউদ্দিনে এসে পৌঁছলেন বোরহানউদ্দিন পৌর মেয়র জনাব রফিকুল ইসলাম।

এ সময় উৎসবমুখর পরিবেশে বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে সংবর্ধনা জানানোর জন্য বোরহানউদ্দিন লঞ্চ টার্মিনালের আসেন। বোরহানউদ্দিন লঞ্চ টার্মিনালে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করে মিছিলের বেসে হেটে আসেন বোরহানউদ্দিন পৌরসভা পর্যন্ত।

এসময় বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি জসিম উদ্দিন হায়দার, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব রাসেল আহমেদ মিয়া, ইউপি চেয়ারম্যান কামরুল আহসান চৌধুরী ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র ও মেয়র প্রার্থী আলহাজ্ব রফিকুল ইসলাম, কে অভ্যর্থনা জানানোর জন্য ৭ নং টবগী ইউনিয়ন থেকে প্রায় তিনশত মোটর সাইকেল যোগে শোভা যাত্রা করে বোরহান উদ্দিন লঞ্চ ঘাটে যান,টবগী ইউনিয়নের আ,লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন,টবগী ইউনিয়ন আ,লীগের সহ সভাপতি, জসিম উদ্দিন হাওলাদার,টবগী ইউনিয়ন আ,লীগের আইন ও বিচার বিষয়ক সন্পাদন নোমান হাওলাদার টবগী দুই নং ওয়ার্ডের আ,লীগ সভাপতি আবু তাহের মেম্বার, সাংবাদিক ও উপজেলা শ্রমিক লীগের শিক্ষা সম্পাদক হেলাল উদ্দিন নয়ন সহ অন্যান্য নেতাকর্মীরা।পরে পৌর কার্যালয় মেয়র মহোদয় এর সাথে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে মেয়র রফিকুল ইসলাম বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাকে তৃতীয়বার নমিনেশন দেওয়ায় তিনি চির কৃতজ্ঞ এবং পাশাপাশি তার পৌরসভায় সামান্য অসমাপ্ত কাজ সমাপ্ত করার প্রতিশ্রুতি দেন।

মেয়র রফিকুল ইসলামের আগমনে বোরহানউদ্দিন উপজেলাবাসীর মধ্যে এক আনন্দঘন মুহূর্ত বিরাজ করছে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121