July 27, 2026

বুদ্ধিজীবী দিবসে জবির শ্রদ্ধাঞ্জলি

0
131818725_702633897294536_8892847666384518708_n (1)
বি প্রতিনিধি : শহিদ বুদ্ধিজীবী দিবসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের পক্ষে রাজধানীর মিরপুরের শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং রায়ের বাজার বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল। এর আগে সকালে সূর্যোদয়ের সাথে সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হয়। শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগমসহ সহকারী প্রক্টরবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed