1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

কুড়িগ্রামে সিএনজি থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার-আটক ২

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ১৭৫ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রাম সদরের কেতার মোড় এলাকায় অভিযান চালিয়ে সাউন্ড বক্সের ভেতর থেকে ৮ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। আটককৃতরা হলো- ফুলবাড়ী উপজেলার মৃত আব্দুল গফুরের ছেলে আবুল কালাম (৪০) ও একই উপজেলার মকবুল হোসেনের ছেলে ইব্রাহীম (৩৬)। শুক্রবার (২৫ ডিসেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন কুড়িগ্রামের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতের (ডিএনসি) এর ভারপ্রাপ্ত পরিদর্শক আব্দুর রহমান। মাদকদ্রব্য অফিস সূত্রে জানা যায়, আজ বিকেলে জেলা সদরের কেতার মোড় এলাকায় ফুলবাড়ী থেকে আসা উলিপুরগামী একটি সিএনজিতে অভিযান চালিয়ে গাড়িতে থাকা দুইটি সাউন্ড বক্সের ভেতর থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক ব্যবসায়ী আবুল কালাম, ইব্রাহীমকে আটক করা হয়। তিনি জানান, আটককৃত আসামিদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামি আবুল কালামের নামে পূর্বের দুটি মাদকের মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121