1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

কুড়িগ্রামে সামাজিক বনায়নে সম্পৃক্তদের ১০ লক্ষ টাকার লভ্যাংশের চেক বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ২১৪ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামে সামাজিক বনায়নের আওতায় সম্পৃক্ত উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা প্রশাসন স্বপ্নকুড়ি রিসোর্স সেন্টারে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাফিজুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা সহকারি বন সংরক্ষক কাশ্যপী বিকাশ চন্দ্র, ভারপ্রাপ্ত বন কর্মকর্তা ইকবাল হুমাইন খান, কাঁঠালবাড়ি ইউপি চেয়ারম্যান রেদওয়ানুল হক দুলাল প্রমুখ। অনুষ্ঠানে সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের টগরাইহাট রেল স্ট্রিপ লাইনে ৪ কিলোমিটার লটের বিক্রিত লভ্যাংশের ১০ লাখ ৩ হাজার ৬২৭ টাকার চেক বিতরণ করা হয়। এরমধ্যে ২৩জন উপকারভোগীকে ৯ লক্ষ ১৯ হাজার ৯৯২টাকা ও কাঁঠালবাড়ি ইউনিয়ন পরিষদকে ৮৩হাজার ৬৩৫টাকার চেক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121