August 27, 2026

স্বাধীনতা শিক্ষক পরিষদের কমিটি গঠন

0
received_358012645284644

 

সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

ঝালকাঠিতে স্বাধীনতা শিক্ষক পরিষদের কমিটি গঠন করা হয়েছে।

০২/১১/২০২০ইং তারিখ সোমবার ঝালকাঠি দেশবাংলা ফাউন্ডেশন মিলনায়তনে শহীদ রাজা ডিগ্রি কলেজের ইংরেজী প্রভাষক অমরেশ রায় চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল বিভাগীয় সমন্বয়ক মো: কবির হোসেন। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন দেশবাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান এসএম মিজানুর রহমান।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাউকাঠি বিবিএম কারিগরি কলেজের অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজের প্রভাষক ও বিভাগীয় প্রধান রিয়াজুল ইসলাম বাচ্চু, প্রভাষক সাইফুল ইসলাম খান, প্রভাষক সঞ্জীব রায়, প্রভাষক সুনিল বিশ্বাস, ঝন্টু লাল রুদ্র প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সকল বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান একযোগে জাতীয়করণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত জাতীয়করণের দাবী মানা না হবে ততক্ষণ পর্যন্ত শিক্ষকদের এই ন্যায্য দাবী বাস্তবায়নের আন্দোলন অব্যাহত থাকবে।
সভায় ঝালকাঠি জেলা ও ৩টি উপজেলায় স্বাধীনতা শিক্ষক পরিষদের কমিটি গঠন করা হয়েছে। এক মাসের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হবে বলেও আসা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *