July 26, 2026

জুয়েল হত্যার প্রতিবাদে সহপাঠীদের জাতীয় প্রেসক্লাবে মানব বন্ধন

0
received_1340686606298851

 

বিশেষ প্রতিনিধি : আজ (৩ নভেম্বর) মঙ্গলবার রংপুর জিলা স্কুলের প্রাক্তন ছাত্রদের আহবানে আবু ইউনুস মোঃ সহিদুন্নবী জুয়েল হত্যার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাব,ঢাকায় মানব বন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

আবু ইউনুস মোঃ সহিদুন্নবী জুয়েল কে গত ২৯ অক্টোবর লালমনিরহাটের বুড়িমারীতে মিথ্যা গুজব রটিয়ে উদ্দেশ্যে প্রণোদিত ভাবে হত্যা এবং তার মরদেহ পুড়িয়ে দেয়া হয়।

আবু ইউনুস মোঃ সহিদুন্নবী জুয়েল রংপুর জিলা স্কুলের ৮৬ সালের ছাত্র।পরবর্তীতে কারমাইকেল কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা জীবন শেষ করে রংপুর ক্যান্ট পাব্লিক স্কুল এন্ড কলেজের গ্রন্থাগার হিসেবে চাকুরিরত ছিলেন। তিনি স্ত্রী, এক কন্যা এবং একমাত্র পুত্রকে নিয়ে রংপুর জেলার শালবনে বসবাস করতেন।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় রংপুর জিলা স্কুলের বিভিন্ন ব্যাচের ছাত্রবৃন্দ উপস্থিত হয়ে এই ঘৃনিত হত্যার প্রতিবাদ জানান। ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন, আরেফিন অমল,সাব্বির রহমান, মোঃ রোকনুজ্জামান,জামিউল রহমান,এ,এস,এম,সায়েম সাকলায়েন, মোঃ প্রিন্স,শুভ,আজগর,তন্ময় সহ আরো অনেকেই।

বক্তারা বর্তমান সরকার এবং বিচার ব্যবস্থার উপর আস্থা রেখে অতি দ্রুততম সময়ে জুয়েল হত্যায় সংশ্লিষ্ট প্রতিটি অপরাধীকে গ্রেফতার এবং দৃষ্টান্তমুলক সুষ্ঠ বিচারের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed