August 30, 2026

জবিতে সীরাত পাঠ প্রতিযোগিতা

0

জবি প্রতিনিধি: মাহে রবিউল আওয়াল উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনলাইন প্লাটফর্মে সীরাত পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ‘রাসূলের সীরাত পড়ি, আদর্শ জীবন গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাসূলের আদর্শকে জানা এবং ছড়িয়ে দেয়ার লক্ষ্যে ‘সীরাত পাঠক ফোরাম, জবি’ এ প্রতিযোগিতার আয়োজন করেছে। জানা যায়, এ প্রতিযোগিতায় শুধুমাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। অধ্যয়নের জন্যে বিখ্যাত সীরাত গ্রন্থ আর-রাহীকুল মাখতুম নির্ধারণ করা হয়েছে। শুধুমাত্র একটি গ্রুপে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় যে কোনো ধর্মের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। এমসিকিউ পদ্ধতিতে অনলাইনে ১ ঘন্টার পরীক্ষায় সর্বমোট ১০০টি প্রশ্ন থাকবে। জানা যায়, ২৫ ডিসেম্বর অনলাইনে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। আয়োজক কমিটির সদস্য রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসাইন বলেন, রাসুল (সা.) এর জীবনী আমাদের জন্য আদর্শ। আমাদের সমাজ কাঠামোর প্রত্যেকটি স্তরে রাসুল (সা) এর আদর্শ ছড়িয়ে দেয়ার মাধ্যমে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হবে। এখনকার দিনে আমাদের তরুণরা সীরাত সম্পর্কে জানে না। সীরাত সম্পর্কে তরুণদের আগ্রহ করতে আমরা এই প্রতিযোগিতার আয়োজন করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *