গজীপুরের কালীগঞ্জে ইসলামি ব্যাংক উপশাখার উদ্বোধন করেন মেহের আফরোজ চুমকি এমপি
গাজীপুর প্রতিনিধি: গজীপুরের কালীগঞ্জের পৌর এলাকার ব্যাংক চত্তরে আজ সকালে ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৬উপশাখার শুভউদ্বোধন করেন মেহের আফরোজ চুমকি এমপি । ইসলামি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান ঢাকা ইস্ট জোন মোহাম্মদ উল্লাহর ভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, পৌর মেয়র মো: লুৎফুর রহমান,সাবেক চেয়্যারমান অজাদ ফারুক উদ্দিন আহমেদ,পৌর আওয়ামীলীগের সভাপতি এস এম রবিন হোসেন। এ সময় প্রধান অতিথি ফিতা কেটে ও কোরআন তেলাওয়াতের শষে বিশেষ মোনাজাতের মাধ্যমে কালীগঞ্জ বাজার ইসলামি ব্যাংক উপশাখার শুভ সূচনা করেন ।