July 29, 2026

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফ’র হাতে গরু ব্যবসায়ী আটক

0
118602580_377815863253853_3374419664644450810_n

 রুহুল আমিন রুকু,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিন বাঁশজানি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীর (বিএসএফ) হাতে জহুরুল ইসলাম(৫০) নামে এক বাংলাদেশী গরু ব্যবসায়ী আটক হয়েছে। আটককৃত জহুরুল ইসলাম ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাশজানী গ্রামের মৃত নুরুল ইসলাম মেম্বারের ছেলে।কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়ান এর পরিচালক লেঃ কর্ণেল মোহাম্মদ জামাল হোসেন বিএসএফ’র হাতে বাংলাদেশী গরু ব্যবসায়ী আটকের সত্যতা নিশ্চিত করছেন। তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্ত থেকে কাউকে ধরে নিয়ে যাওয়ার কোন ঘটনা ঘটে নাই। গরু আনতে গিয়ে জহুরুল ইসলাম ভারতের অভ্যন্তরে প্রবেশ করে সেখান থেকে বিএসএফ তাকে আটক করেছে বলে আমরা জানতে পেরেছি। স্থানীয়রা জানায়, রোববার দিবাগত রাতে একদল গরু পাচারকারী ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাশজানী সীমান্তের আন্তর্জাতীক সীমানা পিলার ৯৭৫/৯ এস এর নিকট দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। রাত দুইটার সময় ভারত থেকে গরু আনার সময় ভারতের কুচবিহার জেলার দিনহাটা থানার দিঘলটারী বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা টের পায় এবং তাদেরকে ধাওয়া করে। এসময় গরু ব্যবসায়ী জহুরুল ইসলামকে (৫০) কে আটক করে বিএসএফ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed