August 26, 2026

শ্যামনগরে ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

0
125865296_1039998176468292_2119296749929616957_n

 মোঃ ইসমাইল হোসেন সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা শ্যামনগর উপজেলার ৫নংকৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের উপর সন্ত্রাসী ঘটনায় আসামীদের গ্রেফতারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন ৷ গত ১৫ নভেম্বর ২০২০ তারিকে সন্ধ্যা আনুমানিক ৬ টার দিকে চেয়ারম্যান পরিষদের কর্য্যক্রম শেষ করে ওয়াজ মাফিলে যাওয়ার মুহূর্তে ৩ জন কালো কাপড় পরিহীত লোক এসে চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের উপর হামলা করে। হামলাকারীরা এসে আঘাত করতে গেলে চেয়ারম্যান দৌড়ে পালানোর চেষ্টা করলে তারা গুলি করে ৷ শব্দ শুনে আজিজ মেম্বার, এবং ভিডিবির কমান্ডার আঃ মজিদ ঘটনাস্থলের দৌড়িয়ে গেলে ৷ ঐ সময়ে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে মোটরসাইকেলযোগে পালিয়ে যায় ৷ পরে স্থানীয় দের সহযোগিতায় চেয়ারম্যানকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, অবস্থার অবনতি দেখে চিকিৎসকের পরামর্শ্য অনুযায়ী সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয় ৷ তবে এখনো প্রশাসন কেন বসে আছে প্রশ্ন এলাকাবাসীর ৷ আজ সোমবার বিকাল ৪.৩০ মিনিটে হাজার ও এলাকাবাসী চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের বাড়ির সামনে এ মানববন্ধন করেন ৷ এ সময়ে উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মতিয়ার রহমান, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলী কাগুচী, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুর রহমান মল্লিক, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য অসীম কুমার মন্ডল, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আলহাজ্ব জিএম আজগার আলী, ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্যা শাহিদা বেগম, ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্যা মাজিদা বেগম ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্যা মর্জিনা বেগম সহ প্রমূখ্যরা ৷ মোহাম্মদ আলী কাগুচী তার বক্তব্যে বলেন, নির্বাচনের পর থেকেই রহিম চেয়ারম্যান বিভিন্ন মামলা, হামলার শিকার হন তার প্রতিদন্দী প্রার্থীর কাছ থেকে ৷ বর্তমানে তার জীবনের নিরাপত্তা নেই ৷ বর্তমান দেশে সন্ত্রাসী কর্মকান্ড একেবারেই নেই বললে চলে কিন্তু এর ভিতরে কি করে হামলার শিকার হচ্ছেন চেয়ারম্যান শেখ আব্দুর রহিম সেটা আমাদের বোধগম্য নয় ৷ ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্যা শাহিদা বেগম বলেন, বিদেশ থেকে ফিরে নির্বাচনে জয়ী হন চেয়ারম্যান শেখ আব্দুর রহিম ৷ তারপর জনাব শেখ হেলালের হাতে ফুলের তোড়া দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন ৷ কিন্তু তিনি হামলা, মামলার শিকার হচ্ছেন ৷ হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে বিচারের দাবী জানান এলাকাবাসীরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *