মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি;
শেরপুর জেলার শ্রীবরদী,ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলায় বাংলাদেশ কৃষকলীগের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড জাতের ধান ও সবজি বীজ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ৮ নভেম্বর রবিবার সকাল ১১ টায় শ্রীবরদীতে দুপুর ১ টায় ঝিনাইগাতী এবং বিকেল ৩ টায় নালিতাবাড়ীতে বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে পৃথক পৃথক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষকলীগ শেরপুর জেলা শাখার সার্বিক সহযোগিতায় স্ব স্ব উপজেলা কৃষকলীগের ব্যাস্থাপনায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ উপলক্ষে এসব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কৃষিবিদ নজরুল ইসলাম, বিশেষ অতিথি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ বিভাগের সমন্বয়কারী সৈয়দ সাগিরুজ্জামান শাকিক, কৃষকলীগ শেরপুর জেলা শাখা’র সভাপতি মো. আব্দুল কাদির, সাধারন সম্পাদক মো. শফিকুল ইসলাম মিজু চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগ, কৃষকলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ। এছাড়াও জেলা কৃষক লীগের সহ-সভাপতি মো. নমশের আলম, সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন হাজারী ও সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান লেবু প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে প্রতি উপজেলায় ৮০ জন করে ২৪০ জন কৃষকের মাঝে বিনামূল্যে এসব উন্নত জাতের বীজ বিতরণ করা হয়।
মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি -০১৯৬৭২৮৫৩১৯।
Leave a Reply