July 20, 2026

শেরপুরের ঝিনাইগাতীতে জেল হত্যা দিবস পালিত

0
received_800506337405725

 

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি   শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা মুজিব বর্ষ উদযাপন কমিটির উদ্যোগে তেশরা নভেম্বর জেল হত্যা দিবস পালিত হয়েছে।স্থানীয় উপজেলা মুজিব দিবস উদযাপন কমিটির উদ্যোগে উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি আব্দুল ওহাব মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা আমিরুজ্জামান লেবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাধারণ সম্পাদক আলহাজ গোলাম মোস্তফা ।আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, উপ প্রচার সম্পাদক ফিরোজ মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহেল মনির মুকুল,সাবেক প্রচার সম্পাদক হেকিম মোহাম্মদ আলী, সাবেক উপজেলার প্রচার সম্পাদক আব্দুল জব্বার মাস্টার, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাবেক সভাপতি আলহাজ আবু সালেহ প্রমূখ।

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি -০১৯৬৭২৮৫৩১৯।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed