1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

লোহাগড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ২৪৫ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 মো নয়ন শেখ ,স্টাফ রিপোর্টার: নড়াইলের লোহাগড়ায় রবি ২০২০-২১ মৌসুমে বোরো,গম,ভূট্টা,সরিষা পেঁয়াজ ও পরবর্তী খরিপ-১মৌসুমে গ্রীষ্মকালীন মূগ ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত। বুধবার( ১১ নভেম্বর) সকাল ১১ টার সময় লোহাগড়া উপজেলা চত্বরে রবি ২০২০-২১ মৌসুমে বোরো,গম,ভূট্টা,সরিষা পেঁয়াজ ও পরবর্তী খরিপ-১মৌসুমে গ্রীষ্মকালীন মূগ ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করে দেন উপজেলা নির্বাহী অফিসার রোসলিনা পারভীন,নড়াইল জেলা প্রশিক্ষন কর্মকর্তা অনুজ কুমার বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার সমরেন বিশ্বাস প্রমুখ। এ সময় তারা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে লোহাগড়া উপজেলা ১২ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এ বীজ বিতরণ করা হয়। ৯০০ বিঘা জমিতে সরিষা প্রতি বিঘা সরিষার জন্য ১ জন কৃষক পাবে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি,১০ কেজি এমোপি।২০০ বিঘা বারো চাষে প্রত্যেক চাষী পাবে ১০ কেজি ডিএপি , ১০ কেজি এমোপি।১৫০ বিঘা জমিতে ভূট্টা চাষে প্রতি কৃষক এর জন্য ২ কেজি হাইব্রিড ৩৩ শতাংশতে পাবে ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমোপি ।পেঁয়াজ ৫০ বিঘা জমির জন্য ২৫০ গ্রাম করে পেঁয়াজি ৫ কেজি ডিএপি, ৫কেজি এমোপি।গম ৬০ বিঘা জমির জন্য ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমোপি। মোট ১৩৬০ জন কৃষকরা এ উপকরণ পাবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121