1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

রাজধানীর আদাবরে হাসপাতাল কর্মচারীদের মারধরে নিহত পুলিশের সিনিয়র এএসপি আনিসুল করিম শিপনের পরিবারকে সমবেদনা জানাতে ডিএমপি রমনা জোনের উপ পুলিশ কমিশনার হারুন অর রশিদ বুধবার গাজীপুরে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ২৩০ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

গাজীপুর প্রতিনিধিঃ রাজধানীর আদাবরে হাসপাতাল কর্মচারীদের মারধরে নিহত পুলিশের সিনিয়র এএসপি আনিসুল করিম শিপনের পরিবারকে সমবেদনা জানাতে ডিএমপি রমনা জোনের উপ পুলিশ কমিশনার হারুন অর রশিদ বুধবার গাজীপুরে আসেন। তিনি সকালে শহরের এলাকায় নিহতের বাসায় যান এবং স্বজনদের সঙ্গে কথা বলেন। এসময় সন্তান হত্যার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের শাস্তি দাবী করে প্রধান মন্ত্রী ও আইজিপি’র হস্তক্ষেপ কামনা করেন নিহতের বাবা বীর মুক্তিযোদ্ধা ফাইজুদ্দিন আহমেদ। নিহতের পরিবারের সঙ্গে কথা বলার সময় ডিএমপি’র উপ পুলিশ কমিশনার হারুন অর রশিদ এএসপি আনিসুল করিম হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দেন। এসময় তার সঙ্গে নিহতের ব্যাচমেট সহ সহকর্মীরা উপস্থিত ছিলেন। কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান ও গাজীপুর সদও উপজেলা পরিষদেও চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন এসময় উপস্থিত ছিলেন। পরে তিনি গাজীপুর সিটি কপোর্রেশনের কেন্দ্রীয় কবরস্থানে যান। সেখানে তারা নিহতের কবরে পুষ্প স্তবক অর্পণ করেন ও কবর জিয়ারত করেন। তিনি জানান — এর আগে গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার নিহত এএসপি আনিসুল করিম শিপনের বাসায় যান এবং স্বজনদেও সঙ্গে কথা বলেন। তিনি স্বজনদের সঙ্গে কথা বলার সময় কান্নায় ভেঙ্গে পড়েন। এসময় তার সঙ্গে গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রাসেল শেখ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শহীদুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আমিনুল ইসলামসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এদিকে নিহত পুলিশের সিনিয়র এএসপি আনিসুল করিম শিপনের হত্যার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের বিচারের দাবীতে সকালে জেলা প্রশাক কার্যালয়ের সামনে ও নিহতের বাসার পার্শ্ববর্তী হাড়িনাল সড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকালে গাজীপুর শহরে নিহতের সহপাঠি, বন্ধু বান্ধব ও এলাকাবাসী এ মানবন্ধন পালন করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121