ময়মনসিংহে মাদকাসক্ত ১০ ছিনতাইকারী, অটোচোরসহ গ্রেফতার ১৬
রিপন সারওয়ার ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ জেলা ডিবি পুলিশ অভিযান চালিয়ে ১০ মাদকাসক্ত ছিনতাইকারী, ৪ মাদক ব্যবসায়ী, ২ অটোচোরসহ মোট ১৬ জনকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১০৪০ লিটার মদ, ৩২ গ্রাম হেরোইন ও ০২টি চোরাই অটো। ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান গত ২৪ ঘন্টায় ডিবির এসআই মোঃ হাবিবুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানাধীন পাটগুদাম মোড় থেকে ১৫ গ্রাম হেরোইনসহ মাদকাসক্ত ছিনতাইকারী জুয়েল মিয়া (৩৫),সাং–কাজীর বাহেরা, থানা–ঈশ্বরগঞ্জন, মোঃ আল আমিন ঘটন (৩২), ও মেহেদী হাসান সাগর (২২), এ/পি সাং–পাটগুদাম রেলক্রসিং, থানা–কোতোয়ালী, সাং–পাড়ধানীখোলা, থানা–ত্রিশাল, শাকিল আহম্মেদ (৩০),সাং–চরকালিবাড়ী দক্ষিণপাড়া, থানা–কোতোয়ালী, সর্ব জেলা–ময়মনসিংহ, এসআই কামরুল হাসান সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানাধীন রেলীর মোড় থেকে ১৭ গ্রাম হেরোইনসহ মাদকাসক্ত ছিনতাইকারী দেলোয়ার হোসেন বেকার (৩০),সাং–কৃষ্টপুর মালঞ্চ কলোনী, আরিফুল ইসলাম মনির (২০),এ/পি সাং–চরকালিবাড়ী (ফারুক কমিশনারের বাড়ীর ভাড়াটিয়া), লিমন মিয়া (৩৫), এ/পি সাং–মালগুদাম, মোঃ সোহেল (৪০), এ/পি সাং–কৃষ্টপুর রেলওয়ে বস্তি, থানা–কোতোয়ালী, বিল্লাল হোসেন (২৫), সাং–কোদালধর, থানা–তারাকান্দা, জেলা–ময়মনসিংহ এবং এসআই আলাউদ্দিন বাদল সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানাধীন রমেশ সেন যৌনপল্লী থেকে ১০৪০ লিটার চোলাই মদ সহ মাদক ব্যবসায়ী মোঃ আসলাম মিয়া (৬০),সাং– আর কে মিশন রোড নওমহল, ভুট্টু মিয়া (৫০), সাং–বাঘমারা মেডিকেল গেইট, মোঃ আব্দুল হামিদ, সাং–ভাবখালী, মোস্তফা সাং–৫৯/ডি আর কে মিশন রোড, সর্ব থানা–কোতোয়ালী মডেল, জেলা–ময়মনসিংহ ও ১৫ নভেম্বর/২০২০ কোতোয়ালী থানাধীন চুরখাই থেকে ০২টি চোরাই অটোরিক্সা সহ অটোচোর আরাফাত হক আকরাম(২২), সাং–কমলাপুর, থানা–ফুলবাড়ীয়া, শামছুল ইসলাম নাজমুল (২২),সাং–খাজুলিয়া, থানা–মুক্তাগাছা, জেলা–ময়মনসিংহদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।