1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

ময়মনসিংহে চার হাত চার পায়ের শিশুর জন্ম!

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০
  • ২১০ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

ময়মনসিংহ প্রতিনিধিঃ রিপন সারওয়ার ময়মনসিংহে চার হাত, চার পা ও এক মাথাবিশিষ্ট একটি কন্যাশিশুর জন্ম হয়েছে। জন্ম নেয়ার পর ২০ থেকে ২৫ মিনিট বেঁচে ছিলো নবজাতকটি। এর পরই শিশুটি মারা যায়। ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানিহালা গ্রামের মহসিন মিয়ার স্ত্রী তানজিনা সুলতানা এই শিশুর জন্ম দেন। ময়মনসিংহ নগরীর চরপাড়া প্রাইমারি স্কুল রোডের রেডিয়াম ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে জন্ম নেয় শিশুটি। বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পরিচালক এমএন রয়েল সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার বিকালে জেলার তারাকান্দা উপজেলার বানিহালা গ্রামের মহসিন মিয়া তার স্ত্রী তানজিনা সুলতানার সিজার করার জন্য হাসপাতালে ভর্তি করেন। পরে দিন রাতেই সিজারিয়ান অপারেশন করেন এফ সি পি এস গাইনি সার্জারি ডাঃ শারমীন সুলতানা রেখা। অপারেশনে চার হাত, চার পা ও এক মাথাওয়ালা একটি মেয়ে শিশুর জন্ম হয়। শিশুটি জন্মের ২০-২৫ মিনিট পরই মারা যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121