1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

ভালুকায় মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ১৯৩ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

জিএম, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন সিডস্টোর এতিম খানা মোড়ে বাহারুল উলুম আলিম মাদ্রাসার ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে মাদ্রাসা গভনিং বডি জনাব আলহাজ্ব এ.বি.এম সিদ্দিক এর সভাপতিত্বে মাদ্রাসার ৪তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ১১ মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার জনাবা সালমা খাতুন, হবিরবাড়ী মুসলিম এতিম খানা সভাপতি হাজী মোঃ রফিকুল ইসলাম, ভালুকা ইউপি চেয়ারম্যান মোঃ শিহাব আমিন খান, হবিরবাড়ী ৭নং ওয়ার্ড ইউপি সদস্য হাফিজ উদ্দিন মৃধা, ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য মোঃ মোস্তফা কামাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, হবিরবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ তোফায়েল আহমেদ বাচ্চু, সিডস্টোর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মোঃ শাহাব উদ্দিন, ভালুকা ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ হাফিজুর ইসলাম প্রমূখ। এসময় বাহারুল উলুম আলিম মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ শাহাব উদ্দিন শেখ, অন্যান্য শিক্ষক ও কর্মচারী বৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অতিথিদের ফুলের শুভেচ্ছা দিয়ে বরন করেন এবং উপস্থিত বক্তারা মাদ্রাসার ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন, এলাকার উন্নয়ন ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষা মূলক বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121