1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

ভালুকায় গভীর রাতে বসতঘরে হামলা ও ভাঙচুর – আহত ২ জিএম,ভালুকা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ২৫৭ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় গভীর রাতে বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে উঠেছে। ওই ঘটনায় ২জন আহত হয়েছে। আহতদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) রাতে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের বেলাশিয়াপাড়ায় ওই ঘটনাটি ঘটে। ওই ঘটনায় সোমবার (১৬ নভেম্বর) ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ওই গ্রামে মো. আবদুল বারেকের ছেলে মো. আবদুর রশিদ বাদি হয়ে ওই অভিযোগ করেন। প্রতিপক্ষের ৮জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ের আরো ১০-১৫জনকে আসামী করা হয়েছে। পূর্ব শত্রুতার জেরে ওই হামলা চালানো হয় বলে জানা গেছে। থানা পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, মামলার বাদি আবদুর রশিদ ৮-১০দিন আগে তাদের বাড়ির পাশে তার বাবার জমিতে দুই কক্ষ বিশিষ্ট একটি টিনের ঘর নির্মান করেন। সেই থেকে তার পরিবারের লোকজন ওই ঘরে বসবাস করে আসছে। ঘটনার দিন রবিবার (১৫ নভেম্বর) রাতে মো. আবদুর রশিদের ছোটভাই আবদুস শহীদ, ছোট বোন বিলকিছ ও ভগ্নিপতি তাইজ উদ্দিন ওই ঘরে ঘুমিয়ে ছিলেন। পরে রাত দুইটার দিকে পূর্ব শত্রুতার জের ধরে দেশি অস্ত্রসস্ত্রে ভাড়াটিয়া লোকজন নিয়ে প্রতিপক্ষরা ওই ঘরে হামলা চালায়। ওই সময় তারা দা দিয়ে কুপিয়ে টিনের ঘরটি ছিন্নভিন্ন করে ফেলে। ঘটনার সময় হামলাকারীদের এলাপাথারী আঘাতে আবদুস শহীদ(২৮) ও তার ভগ্নিপতি তাইজ উদ্দিন আহত হন। ওই সময় তারা ঘরে এবং বিলকিছের সাথে থাকা টাকা ও স্বর্নলংকার ছিনিয়ে নেয়। পরে, ৯৯৯এর মাধ্যমে খবর পেয়ে রাতেই ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মামলার বাদি জানান, বিভিন্ন বিষয়ে প্রতিপক্ষের সাথে তাদের বিরোধ চলে আসছে। পূর্ব শত্রুতার জের ও ভূমি জবরদখলের উদ্দেশ্যে ওই হামলাটি চালানো হয়। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন জানান, ওই ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে, মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121