1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

ভাইয়া কেমন আছেন, আর শোনা হবে না

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ১৮৩ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 গাজী মো. তাহেরুল আলম, বিশেষ প্রতিনিধি: জন্মিলেই মরিতে হইবে… চিরন্তন এ সত্যের কাছে আমরা বারবার হেরে যাচ্ছি।নিয়তির কঠিন বাস্তবতায় আবারো সমর্পণ হলো আমার প্রিয় এক ভাই !দেখা হলে আর কখনো হাসিমুখে ছালাম দিয়ে বলবে না, “ভাইয়া কেমন আছেন ? ” ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জের হাট বাজারের তরুণ ব্যবসায়ী ও মাতাব্বর বাড়ির আব্দুল হক মাতাব্বরের ছেলে মোহাম্মদ জুয়েল মাতাব্বর (৩২) আজ সকাল ১০ টায় স্ট্রোক করে ইন্তেকাল করেছেন….. ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানাযায়, দু’দিন যাবত জুয়েল মাতাব্বর শারিরীক অসুস্থতায় ভুগছিলেন। আজ রবিবার সকালে সে হঠাৎ করে স্ট্রোক করলে তাঁকে হাসপাতালে নেয়া হয়।এসময় হাসপাতালের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। জূয়েল মাতাব্বরের স্ত্রী ও ২ পুত্র সন্তান রয়েছে।সামাজিক কর্মকান্ডে তাঁর যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। আজ বিকেলে নিজ বাড়ির জামে মসজিদের মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। জুয়েলকে বিদায় জানানো হবে সারা জীবনের জন্যে! কিন্তু, তাঁর স্ত্রী লিমা এবং ফুটফুটে দু’টি সন্তানকে আমরা কী সান্ত্বনা দেবো….. তাঁর বৃদ্ধ বাবা মা’র প্রতিই কী সহমর্মিতা প্রকাশ করবো? মৃত্যুর কাছে আমরা এভাবেই হেরে যাবো চিরকাল…… সুন্দর এ পৃথিবীতে এটাই চিরন্তন সত্য।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121