1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

বোরহানউদ্দিনে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ২১৪ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

এম এইচ মোর্শেদ,”মুজিব বর্ষের আহবান
যুব কর্ম সংস্থান”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার বোরহানউদ্দিনে পালিত হয়েছে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস ২০২০।
০১ নভেম্বর সকাল ১০ ঘটিকায় বোরহানউদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা এবং সনদ ও গাছের চারা বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াসমিন,

বোরহানউদ্দিন যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান এর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান।

আত্মকর্মসংস্থান ও সফল দম্পতি হিসেবে বক্তব্য রাখেন আমজাদ খান ডেইরি খামার এর সত্ত্বাধিকারী মোঃ আমজাদ হোসেন ও তার স্ত্রী শান্তা বেগম। তুলে ধরেন তার হতাশ জীবনের খুঁজে পাওয়া সফলতা। সফলতার গল্প তুলে ধরেন আলোর সৈনিক যুব সংস্থার পরিচালক মোঃ মোসলেহ উদ্দিন রানা, পল্লী বধূ তানিয়া আক্তার।

পরে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও গাছের চারা বিতরন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121