1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

ফুলবাড়িতে ইউপি সদস্য সহ পাঁচ জুয়ারি আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
  • ২৩০ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

ফুলবাড়িতে ইউপি সদস্য সহ পাঁচ জুয়ারি আটকb কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় এক ইউপি সদস্যসহ ৫ জুয়ারীকে আটক করেছে পুলিশ। আটক পাঁচ জুয়ারীকে শুক্রবার সকালে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার এস আই ইমরান আহমেদের নের্তৃত্বে একদল পুলিশ বৃহস্পতিবার রাত ১১ টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিপুর বাজারের আবুল কালাম আজাদের দোকানে অভিযান চালায়। এ সময় তাসের মাধ্যমে জুয়া খেলারত অবস্থায় ৪ হাজার ১১০ টাকা, এক সেট তাস ও এক ইউপি সদস্যসহ পাঁচ জুয়ারীকে হাতেনাতে আটক করা হয়েছে। আটককৃত জুয়ারীরা হলেন উপজেলার ধর্মপুর গ্রামের আবুল কাসেমের ছেলে ইউপি সদস্য রফিকুল ইসলাম (৪৩) একই গ্রামের জামাল উদ্দিনের ছেলে আবুল কালাম আজাদ (৩৯),মৃত জসমত আলীর ছেলে বনি আমিন (২৮),মৃত হায়পদ আলীর ছেলে গোলজার হোসেন (৪১) ও হায়দার আলী (৪৪)। পরে ফুলবাড়ী থানার এস আই ইমরান আহমেদ বাদী হয়ে আটক পাঁচ জুয়ারীর বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করেছে। ফুলবাড়ী থানার অফিসার ইনর্চাজ (ওসি) রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আটক জুয়ারীদের কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121