নিজস্ব প্রতিনিধি:
বরগুনা পাথারঘাটা কালমেঘা ইউনিয়নের পুরাতন পোস্ট- অফিসটি বিক্রি করে অর্থ আত্মৎসাতের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানাযায় কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের পাশে ছিলো পুরাতন সরকারি পোস্ট অফিসটি ,কিন্তু কিছুদিন আগে মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের পুরাতন ভবনটি ভেঙ্গে নতুন ভবন স্থাপন করার জন্য পুরাতন ভবনটি নিলামে দিয়ে বিক্রি করা হয়। মো: গোলাম মর্তুজা অভিযোগ করে বলেন কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়টি আমার পৈত্রিক সম্পত্তির উপরে অবস্থিত কিন্তু দু:খের বিষয় হলো পুরাতন ভবনটি স্কুল কমিটি কর্তৃপক্ষ নিলামে দিয়ে ভেঙ্গে ফেলার সময় স্কুলের সাথে ছিলো-ই সরকারি পোস্ট অফিসটি সেটি ও ভেঙ্গে ফেলা হয়েছে গোলাম মর্তুজা বলেন কেনো সেই সরকারি পোস্ট অফিসটি ভেঙ্গে ফেলা হলো সেই ব্যাপারে আমরা উপজেলা নির্বাহি কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দিয়েছি ।

এই ব্যাপারে মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো: গোলাম নাছিরের সাথে কথা বললে তিনি ক্রাইম তালাশ ২৪ কে বলেন পোস্ট অফিসটি আমাদের পৈত্রিক সম্পত্তির উপরেই অবস্থিত, এবং এই পোস্ট অফিসটি আমরা নিজেরাই নির্মান করেছি। এখন এখানে পোস্ট অফিসের কোনো কার্যক্রম চলেনা, এখানে স্কুলের জন্য নতুন একটি ভবন প্রয়োজন তাই পোস্ট অফিসটি ভেঙ্গে ফেলা হয়েছে। এ ব্যাপারে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বললে তিনি বলেন, ডকুমেন্ট সাপেক্ষে তদন্ত করে আইন আনুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply