July 20, 2026

গাজীপুরের শ্রীপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেল সৌদি প্রবাসীর প্রাইভেটকার

0
125978157_1723823224444683_7889316676274158821_n (1)

নিজস্ব প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেল সৌদি প্রবাসীর প্রাইভেটকার। সোমবার রাত ৮টার দিকে উপজেলার গোসিংগা এলাকায় এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, আগুনের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, সৌদি প্রবাসী শরিফ খান ও সাকিল খান দীঘর্দিন যাবত সৌদি আরবে চাকরি করছে তার বৃদ্ধ বাবা-মা বাড়িতে না থাকায় দুর্বৃত্তরা বাড়ির ভিতরে ঢুকে তাদের ব্যক্তিগত গাড়িতে আগুন ধরিয়ে দেয়। দুর্বৃত্তদের দেয়া আগুনে গাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। প্রবাসীর বাবা আলহাজ্ব আব্দুল মোতালিব খান বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আজ সকালে শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাফরুল হাসান জিকু প্রবাসীর পরিবারকে সমবেদনা জানাতে প্রবাসীর বাড়িতে ছুটে যান। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই সেটি পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ওই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed