September 1, 2026

কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সদর থানার ওসির মতবিনিময়

0
126068887_702700870637819_4134248854908978316_n

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় কুড়িগ্রাম সদর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) খান মোঃ শাহ্রিয়ার কুড়িগ্রাম জেলা প্রেসক্লা সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুর রহমানের সাথে মতবিনিময়কালে অফিসার ইনচার্জ খান মোঃ শাহ্রিয়ার বলেন- পুলিশ এবং সাংবাদিক এই দুটি চ্যালেঞ্জিং পেশা। আমরা উভয় পক্ষই দেশ ও সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে থাকি। এ কারণে উভয় পেশার লোকদের মধ্যে পারস্পারিক সম্পর্ক জোরদার করা জরুরী। তিনি- আরো বলেন- এসপি স্যারের নির্দেশ অনুসরণ করে কুড়িগ্রাম সদর থানাকে মাদক ও জুয়া সহ অপরাধমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার আত্মপ্রত্যয় ব্যক্ত করছি। এসময় কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুর রহমান পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদানে আশ্বাস দেন। কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের অফিস কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম সদর থানার এসআই প্রলয় ও জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ফজলে রাব্বী এ্যান্টনী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *