August 16, 2026

কুড়িগ্রামের ফুলবাড়ীতে গাঁজাসহ আপন দুইভাই আটক

0
125526043_848929419211409_8912485359364383010_n

 রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে সাড়ে ৫ কেজি গাঁজাসহ আপন দুই ভাইকে আটক করেছে বিজিবি। আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার ফুলবাড়ী থানায় সোর্পদ করা হয়েছে। বিজিবি জানায়, বুধবার শিমুলবাড়ী ক্যাম্পের বিজিবির সদস্যরা সীমান্তের ৯৩৭ নং মেইন পিলারের পাশ দিয়ে একটি সন্দেহজনক ব্যাটারি চালিত ইজিবাইকের গতিরোধ করেন। এ সময় শিমুলবাড়ী ইউনিয়নের জোম্মাপাড়া এলাকায় ওই ইজিবাইকটি তল্লাশী চালিয়ে ছিটের ভিতর থেকে সাড়ে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ইজিবাইক চালকসহ দুই সহোদরকে আটক করা হয়। আটকৃতরা হলেন, উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমন্ডল গ্রামের আজিজুল হকের বড় ছেলে আমির হামজা (২৪) ও ছোট ছেলে আব্দুল হালিম বাবু (২২)। এ প্রসঙ্গে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন শিমুলবাড়ী কোম্পানী কমান্ডার সুবেদার মাইনুল আহসান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ফুলবাড়ী থানায় সোর্পদ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *