August 26, 2026

উলিপুরে ইকো মৌসুমী বন্যা সহায়তা প্রকল্প ২০২০ আওতায় হতদরিদ্রদের মাঝে ১৯লক্ষ টাকা বিতরণ

0
124249461_2744348405803051_6704218012444020104_n

 রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে করোনা পরিস্থিতিতে ও বন্যায় ক্ষতিগ্রস্থ ৫৫১ টি পরিবারকে ১৮ লক্ষ ৮৯ হাজার ৫০০ টাকা পর্যায়ক্রমে বিতরণ করা হচ্ছে। বুধবার সকাল দশটায় কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার নদ নদী দ্বারা বেষ্টিত বেগমগঞ্জ ইউনিয়নের পশ্চিম বেগমগঞ্জ নূরানী মাদ্রাসা মাঠে আন্তর্জাতিক সংস্থা কেয়ার বাংলাদেশ এর সহযোগিতায় কুড়িগ্রাম সলিডারিটির বাস্তবায়নে ৫৫১টি পরিবারের বাড়ি ঘর মেরামত প্রতিবন্ধী নলকূপ মেরামত বিভিন্ন কাজে লাগানোর জন্য নগদ অর্থ বিতরণ কার্যক্রম শুরু করা হয়। বেগমগঞ্জ ইউপি চেয়ারম্যান বেলাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধন ও নগদ অর্থ বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত নির্বাহী পরিচালক সলিডারিটি নাজমুন নাহার সুইটি। মনিটরিং অফিসার কেয়ার বাংলাদেশ কিশোর কুমার রায়, প্রকল্প ম্যানেজার ইকো প্রজেক্ট কমলা রানী পাল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *