July 27, 2026

স্নাতক শেষ বর্ষের পরীক্ষার দাবীতে জবি শিক্ষার্থীদের মানববন্ধন

0
received_644339119587767

 

জবি প্রতিনিধি:
স্বাস্থ্যবিধি মেনে দ্রুত স্নাতক চতুর্থ বর্ষের শেষ সেমিস্টারের পরীক্ষা আয়োজনের দাবীতে মানববন্ধন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

রবিবার বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গনে এই মানববন্ধন করেন ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। ইংরেজি বিভাগের শিক্ষার্থী রবিউল আলমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কাজল রাণী সরকার, এইচ এম শাহীন, ইমরান রনি, কামাল, মাহবুব প্রমুখ।

মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, করোনা ভাইরাস পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় বন্ধের পূর্বেই অধিকাংশ বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক শেষ হয়ে ফলাফলও প্রকাশিত হয়েছে। কিন্তু ইংরেজি, নৃবিজ্ঞান, গনিত ও আইন বিভাগসহ কয়েকটি বিভাগের ৮ম সেমিস্টার পরীক্ষা এখনো শুরু হয়নি। তাছাড়া, ২০১৯ সালের শেষ দিকে স্নাতক শেষ করার কথা থাকলেও জট এবং করোনা পরিস্থিতিতে এইসব বিভাগের শিক্ষার্থীরা প্রায় ১ বছরের সেশন জটের মুখামুখি হচ্ছেন।

এসময় শিক্ষার্থীরা বলেন, চলমান সময়ে স্নাতকের সর্বশেষ সেমিস্টারের পরীক্ষা সম্পূর্ণ না হওয়ায় চাকুরী সহ বিভিন্ন স্কলারশিপ পোগ্রাম থেকে আমরা বঞ্চিত হচ্ছি। তারা আরও বলেন, এই শিক্ষাবর্ষের যারা দ্বিতীয় বার ভর্তি পরীক্ষায় মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার সুযোগ পেয়েছে স্নাতক শেষ করতে তাদের ব্যায় হচ্ছে অতিরিক্ত দুই বছর। তাছাড়া, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও বন্ধ নেই সরকারি-বেসরকারী নিয়োগ বিজ্ঞপ্তি, তাই তারা তাদের ভবিষ্যৎ জীবন নিয়ে চিন্তিত হয়ে পড়ছেন।

এই বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, সরকারি নির্দেশনার বাহিরে গিয়ে এই বিষয়ে আমাদের একক সিদ্ধান্ত নেয়ার সুযোগ নেই। তবে আটকে থাকা পরীক্ষাগুলো যাতে সহজে নেওয়া যায় সেজন্য একটি সফটওয়্যার উন্নত করেছে কর্তৃপক্ষ। ইতিমধ্যে অনেকেই এই সফটওয়্যারের মাধ্যমে পরীক্ষা নেয়ার বিষয়ে ইতিবাচক মতামত দিয়েছেন। সফটওয়্যারটি কবে নাগাদ আসতে পারে জিজ্ঞেস করলে উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, ইউজিসিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুমতি দিলে নভেম্বর বা ডিসেম্বরের মাঝে এই সফটওয়্যারটি মাধ্যমে পরীক্ষা নেয়া সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed