July 29, 2026

নালিতাবাড়ীতে দূর্নীতি প্রতিরোধ কমিটিতে প্রথম আদিবাসী হিসেবে সদস্য মনোনিত হলেন কেয়া নকরেক৷

0
received_2656818624570427

 

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি – শেরপুরের নালিতাবাড়ী উপজেলা শাখায় দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর নবনির্বাচিত কার্যকরী সদস্য হিসেবে শেরপুর জেলার আদিবাসী নারীদের মধ্যে এই প্রথম কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নালিতাবাড়ী উপজেলার গারো আদিবাসী নারী নেত্রী ক্লোডিয়া নকরেক কেয়া। ক্লোডিয়া নকরেক কেয়া নালিতাবাড়ী রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে পরিচিত মুখ৷ সামাজিক কর্মকান্ডে তার সরব উপস্থিত লক্ষণীয়, তিনি আদিবাসী সমাজের নারীদের অধিকার আদায়ে সর্বদায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন৷ গত উপজেলা পরিষদ নির্বাচন ও পরবর্তী বিভিন্ন ইস্যুতে উপজেলার প্রত্যেকটি অঞ্চলে দূর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে বক্তব্য দিয়ে খ্যাতি অর্জন করেন৷ দুদকের টাঙ্গাইল সমন্বিত জেলা কর্যালয়ের পরিচালক মো.আক্তার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি সূত্রে জানা যায় নতুন কমিটি ঘটন করা হয়েছে। শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় দূর্নীতি প্রতিরোধ কমিটিতে এম.এ হাকাম হীরা সভাপতি ও আব্দুল মান্নান সোহেল সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন৷ দূর্নীতি প্রতিরোধ কমিটিতে সহ-সভাপতি জোবায়দা খাতুন,অসীম দত্ত হাবলু, সদস্য এড. শুধাংশু কালোয়ার, এড. হাফিজুর রহমান আব্দুর রহমান তালুকদার, ক্লোডিয়া নকরেক কেয়া, এড. ইয়াসমিন আক্তার দায়িত্ব পেয়েছেন৷ এ কমিটির মেয়াদ ৩ বছর৷এবিষয়ে জানতে চাইলে ক্লোডিয়া নকরেক কেয়া বলেন, আমি সর্বদায় অন্যায়ের বিরুদ্ধে কথা বলি এবং অবহেলিত আদিবাসীদের পাশে থেকে সাধ্য মতো কাজ করে যাচ্ছি৷তিনি দূর্নীতি প্রতিরোধ কমিটিতে সদস্যের দায়িত্ব পাওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন৷

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি -০১৯৬৭২৮৫৩১৯।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed