July 27, 2026

নান্দাইলে ওসির সাথে বাংলাদেশ প্রেসক্লাব নান্দাইল উপজেলা শাখার নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

0
received_640649326653668

 

স্টাফ রিপোর্টার জহিরুল ইসলাম:

বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহের নান্দাইল উপজেলা শাখার নেতৃবৃন্দ রবিবার (৪ অক্টোবর) দুপুরে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় ওসি নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে বলেন, নান্দাইলকে অপরাধ মুক্ত করতে চাই। এ জন্য আপনাদের সহযোগীতা প্রয়োজন। ইতিমধ্যে মাদক, জুয়া ও সামাজিক অপরাধের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে অপরাধীদের ধরতে সক্ষম হয়েছি। বাংলাদেশ প্রেসক্লাবের সব ধরনের ভালো কাজে তিনি তাদের পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন।

এ সময় সংগঠনের পক্ষ থেকে সব ধরনের সহযোগীতার আশ্বাস দেওয়া হয় এবং ওসিকে বাংলাদেশ প্রেসক্লাব নান্দাইল শাখার পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

এ সময় উপস্হিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব নান্দাইল উপজেলা শাখার সভাপতি মোঃ শাহ আলম ভূঁইয়া, সিনিয়র সভাপতি মোঃ হুমায়ুন কবীর ভূঁঞা, সহ-সভাপতি মোঃ গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক প্রভাষক মোহাম্মদ আমিনুল হক বুুলবুল, যুগ্ম সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, কোষাধ্যক্ষ রিপন চন্দ্র বর্মণ সহ নান্দাইল উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য প্রভাষক মোঃ খায়ছারুল আলম ফকির, আওয়ামীলীগ নেতা ও শিক্ষক মোঃ দেলোয়ার হুসেন ভুইয়া কাঞ্চন এবং মোঃ শরীফুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed