August 24, 2026

সিলেট বন্দর বাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনের অভিযোগ যুবকের মৃত্যু

0
received_371761187516579

 

সিলেট বিভাগীয় ব্যুরো প্রধানঃ

সিলেট কোতোয়ালি থানার বন্দরবাজার ফাঁড়িতে আটকের পর দাবিকৃত টাকা না পেয়ে সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতন করে এক যুবককে মেরে ফেলার অভিযোগ ওঠেছে।

নিহত রায়হান আহমদের পরিবারের পক্ষ থেকে পুলিশী নির্যাতনে মৃত্যুর অভিযোগ করা হচ্ছে। প্রথমে ছিনতাইকালে গণপিটুনিতে রায়হানের মৃত্যু হয়েছে বলে পুলিশ দাবি করলেও নির্যাতনের অভিযোগ ওঠার পর ঘটনাটি তদন্তের আশ্বাস দিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

রোববার (১১ অক্টোবর) ভোরে মৃত্যুর এ ঘটনা ঘটে। নিহত রায়হান আহমদ (৩৪) সিলেট নগরীর আখালিয়া এলাকার নেহারিপাড়ার গুলতেরা মঞ্জিলের মৃত রফিকুল ইসলামের ছেলে। সে এক সন্তানের জনক। নগরীর স্টেডিয়াম মার্কেটস্থ ডা. আবদুল গফ্ফারের চেম্বারে সে চাকুরি করতো জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *