August 24, 2026

সারা দেশে ধর্ষণের প্রতিবাদে আলোক প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে সিলেট মহানগর ছাত্রলীগ

0
received_1664914670341934

 

স্টাফ রিপোর্টারঃ

আজ বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭ঘটিকায় সিলেট শহিদ মিনার প্রাঙ্গণে আলোক প্রজ্জ্বলন কর্মসূচী পালন করে সিলেট মহানগর ছাত্রলীগ।
নোয়াখালীর নারী নির্যাতনের ঘটনাসহ সকল ধর্ষণ -নিপীড়নের ঘটনায় সম্পৃক্ত পৃষ্ঠপোষকদের দ্রুত গ্রেফতার ও বিচার এবং নারীর প্রতি সহিংসতার অবসানের দাবিতে সিলেট মহানগর ছাত্রলীগ আলোক প্রজ্জ্বলন কর্মসূচি পালন করে।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের দেয়া নির্দেশনা অনুযায়ী আজকে সিলেট মহানগর ছাত্রলীগ এই আলোক প্রজ্জ্বলন কর্মসূচি পালন করে।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন- মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ এর সহ-সভাপতি মোঃ রিজওয়ান আজাদ চৌধুরী (ইফাজ), সিলেট মহানগর ছাত্রলীগ নেতা ফুয়াদ আহমেদ রিফাত,তামিম আদনান,সাগর তালুকদার,আফজাল আহমেদ,সাঈদ আজান আহাদ,ফয়েজ আহমেদ,বিশাল কুমার দাস,সোহাগ রায়,সাব্বির আহমেদ,রাইসুল ইসলাম আসাদ,আসিফ আরমান,খন্দকার জনি,সম্রাট চন্দ,রিপন পাল,আতিক সৈয়দ,ফায়েদুল ইসলাম,রহমান জীবন,নুরুল ইসলাম হিমেল,শুভ্র সরকার,তাওহিদুর রহমান হৃদয় প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *