রিজভী আহমেদের আশু রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের মিলাদ মাহফিল
নিজস্ব প্রতিনিধিঃ
১৪ অক্টোবর ‘২০, সকাল ১১.০০ টায় বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও রাকসুর সাবেক ভিপি মৃত্যুঞ্জয়ী সাবেক ছাত্রনেতা এডভোকেট রুহুল কবির রিজভী’র আশু রোগমুক্তি কামনায় আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট মুয়াজ্জেম হোসাইন আলাল। বক্তব্য রাখেন বিএনপি’র যুগ্ম মহাসচিব ও ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন ও স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু।
সঞ্চালনা করেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সদস্য সচিব আবদুর রহিম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি’র নির্বাহী কমিটির সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, নির্বাহী কমিটির সদস্য কাজী রফিক, অধ্যাপক আমিনুল ইসলাম, তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক নাদীম চৌধুরী, অধ্যক্ষ সেলিম মিয়া, ওমর ফারুক পাটোয়ারী, হাবিবুল হক হাবিব, ফরিদ আহম্মেদ মানিক, লোকমান হোসেন হওলাদার, কবির উদ্দিন মাস্টার, কাজী কামাল উদ্দিন বাঁধন মিয়া, সাইদুর ইসলাম টুলু, জহিরুল ইসলাম বাসা, কেন্দ্রীয় সদস্য শাহিন উদ্দিন স্বপন চৌধুরী, তানভীর আহমেদ, হেমায়েত উদ্দিন হিমু, মাহবুব আলম সিকদার, ইব্রাহিম চৌধুরী, শহীদুল্লাহ, এনামুল হক, শরিফুর রহমান রিপন, আল ইমরান, বরিশাল উত্তর জেলার সদস্য সচিব জাকির হোসেন তালুকদার, ঢাকা মহানগর নেতা মোহাম্মদ বাকীবিল্লাহ, টি এম তাহজিবুল ইনাম তুষার, কে এম সোহেল রানা, এডভোকেট মনিরুল হোসেন মারুফ, জাকির হোসেন, মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, স্বপন, রমজান মোল্লা, ইসমাইল হোসেন ও লক্ষ্মীপুর জেলা মৎস্যজীবী দলের নেতা কামরুল হাসান।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব প্রিন্সিপাল নজরুল ইসলাম তালুকদার।