July 26, 2026

বোরহানউদ্দিনে দুই জুয়ারীর ১৫ দিন জেল

0
46138512377b05f0b5494f74ab46f1b4.0

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার পৌর এলাকার ৭ নং ওয়ার্ড থেকে জুয়া খেলার অপরাধে আবুল কাশেমের ছেলে রিয়াজ সিকদার ও নাসিরের ছেলে রিয়াজ খান নামের দুই জনকে আটক করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান। মঙ্গলবার রাত সারে ৮ টায় তাদেরকে শফিক ফরাজির বাগান থেকে আটক করা হয়।
প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে আটক ২ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিন করে বিনাশ্রম কারা দন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান। এসময় বোরহানউদ্দিন থানার এসআই সফিকুল ইসলাম, এ এসআই সাইদুর রহমান সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed