August 30, 2026

নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে গণতন্ত্র ফোরামের মানববন্ধন

0
FB_IMG_1601631582080

নিজস্ব প্রতিনিধিঃ  
২ অক্টোবর ‘২০, শুক্রবার সকাল ১১.৩০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে গণতন্ত্র ফোরাম কর্তৃক আয়োজিত বিশাল মানববন্ধন সংগঠনের সভাপতি ভিপি ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্টিত হয়।

উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে বক্তব রাখেন জাতীয় পর্যায়ে স্বনামধন্য ব্যক্তিত্ব মানবাতাবাদী মুক্ত চিন্তার বুদ্ধিজীবী ডা জাফরুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, বিএনপি ঢাকা মহানগরের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ডেপুটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, জাতীয়তা বাদী মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পাটোয়ারী, কবির উদ্দিন মাস্টার ও কৃষক দলের কেন্দ্রীয় নেতা শাহজাহান মিয়া সম্রাট।

মানববন্ধন সঞ্চালনা করেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সদস্য ইসমাইল সিরাজী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *