August 24, 2026

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন দূর্গা মন্ডব পরিদর্শন করলেন – রমেশ চন্দ্র সেন 

0
received_397324577944134
এম এ সালাম রুবেল,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন দূর্গা মন্ডবে পুজা চলাকালীন সময়ে পরিদর্শন করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন,  বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন।
(২৪ অক্টোবর)শনিবার সনাতন ধর্মাবলম্বীদে সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পুজার মহা অষ্টমীতে সাংসদ রমেশ চন্দ্র সেন  তার সহধর্মিণী সহ  নিজ এলাকায় রুহিয়ায় রামনাথ বাজার শ্রী শ্রী সার্বজনীন দূর্গা মন্ডবে পুজা অর্চনা করেন।
 এবং সদর উপজেলার মধুপুর শ্রী শ্রী সার্বজনীন দূর্গা মন্ডব, মুজা মন্ডল শ্রী শ্রী সার্বজনিন দূর্গা মন্ডব ঢোলার হাট শ্রী শ্রী সার্বজনীন দূর্গা মন্ডব, বড়দেশ্বরী   শ্রী শ্রী সার্বজনীন দূর্গা মন্ডব, ফাড়াবাড়ী সার্বজনীন দূর্গা মন্ডব,  সহ বিভিন্ন দূর্গা মন্ডব পরিদর্শন করেন।
এ সময় এমপি মহোদয় সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক খোঁজ খবর নেন ও শারদীয় দূর্গা পুজা শুভেচ্ছা জানান। তিনি আরও বলেন,  আপনারা সবাইকে  যথাযথ  স্বাস্থ্য বিধি মেনে  পূজা উৎযাপন করার আহবান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন,   রুহিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা চিত্ত রঞ্জন রায়, ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনিল চন্দ্র সেন,  ২১ নং ঢোলার হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সীমান্ত কুমার নির্মল, রুহিয়া থানা আওয়ামী লীগ সহ দপ্তর সম্পাদক গনেশ চন্দ্র সেন,  সদর উপজেলা পূজা উৎযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক রামকৃষ্ণ রায়, ইউপি সদস্য ঠাকুর চন্দ্র সেন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *