July 27, 2026

গাজীপুরে ধর্ষণের শিকার ৩ বছরের শিশু

0
nari-big-20180624193944

 

গাজীপুর জেলা প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুরে ৩ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় শিশুর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ দায়ের করা মামলায় অভিযুক্ত নাঈম হোসেনকে (১৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গত (২৯ সেপ্টেম্বর) মঙ্গলবার সকালে ধর্ষণের ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত নাঈম শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বৈরাগবাড়ি (বাপ্তা) গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিবেশী নাইমের বাড়িতে মঙ্গলবার সকালে টিভি দেখতে যায় ওই শিশু। বাড়ী ফাঁকা থাকায় শিশুকে ধর্ষণ করে কিশোর নাঈম। পরে শিশুটির কান্নাকাটির শব্দ পেয়ে স্থানীয়রা এগিয়ে গেলে নাইম পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এলাকাবাসী অভিযুক্ত নাঈমকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাঈমকে আটক করে থানায় নিয়ে আসে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে নির্যাতনের শিকার ওই শিশু পুলিশের হেফাজতে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed