July 29, 2026

কুড়িগ্রামের ফুলবাড়ী বাজারে সিসি টিভি ক্যামেরার উদ্বোধন করলেন পুলিশ সুপার

0
received_284382645993605

 

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী বাজারে সিসি টিভি ক্যামেরার শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২০) সকাল ১১ ফুলবাড়ী বাজার বণিক সমিতির আয়োজনে বণিক সমিতি কার্যালয়ে অনু্ষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিসি টিভি ক্যামেরার উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম।

ফুলবাড়ী বাজার বণিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা সরকারের সভাপতিত্বে ও ফুলবাড়ী প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল হক মিলনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায়, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিলন প্রমুখ।

আলোচনা সভায় পুলিশ সুপার বলেন, সিসি টিভি ক্যামেরা স্থাপনের ফলে ফুলবাড়ী বাজারে নিরাপত্তা ব্যবস্থা অনেকটা সহজ হবে।পাশাপাশি উপজেলার অন্যান্য বাজারে সিসি টিভি ক্যামেরা স্থাপনের বিষয়ে ব্যবসায়ী ও উপজেলা প্রশাসনের সহযোগীতা কামনা করেন তিনি। এসময় মাদক নির্মুলে জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে তিনি আরও বলেন, মাদক নির্মুলে জেলা পুলিশ সর্বদাই আপনাদের পাশে আছে। মাদকের বিরুদ্ধে আপনারাও সোচ্চার হোন। আপনারা তথ্য দিয়ে সহযোগীতা করুন।

এসময় উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক সরকার মানোয়ার পাশা, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) সারওয়ার পারভেজ, ব্যবসায়ী আশরাফুল আলম, আমজাদ হোসেন, নজরুল ইসলাম সহ ফুলবাড়ী বণিক সমিতির সদস্যগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed