July 27, 2026

স্বাস্থ্য বিধি মেনে কুড়িগ্রামে উৎসব-আনন্দে চলছে ৪৯৭টি মন্ডপে দূর্গাপূজা

0
received_2539602266300299

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামে ৪৯৭টি পুজা মন্ডপে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব-আনন্দে চলছে শারদীয় দুর্গাপুজা। তবে করোনার কারণে অন্যান্য বছরের মতো এবার উৎসরের আমেজ অনেকটাই কম। বৃহস্পতিবার সন্ধায় ষষ্ঠীবোধনের মাধ্যমে মন্ডপে মন্ডপে শুরু হয়। সরকারী নির্দেশনা অনুযায়ী প্রতিটি মন্ডপে করোনার কারণে মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার বাধ্যতামুলক করা হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
জেলা পুজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক রবি বোস জানান, জেলায় এ বছর ৪৯৭টি মন্দিরে দুর্গাপুজা উদযাপন হচ্ছে। এর মধ্যে কুড়িগ্রাম সদর উপজেলায় ৭৩টি, উলিপুর উপজেলায় ১১১টি, রাজারহাট উপজেলায় ১০৯টি, নাগেশ্বরী উপজেলায় ৮৩টি, ফুলবাড়ী উপজেলায় ৬৬টি, চিলমারীতে ২৬টি, রৌমারীতে ৮টি, ভুরুঙ্গামারীতে ২০টি ও রাজিরপুর উপজেলায় ১টি পুজা মন্ডপে পুজা উদযাপিত হচ্ছে। আগামীকাল সোমবার প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে হিন্দু ধর্মালম্বীদের দূর্গা উৎসব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed