1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

শেরপুরের শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটনের ওপর সন্ত্রাসী হামলা।।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ২০৬ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি 

শেরপুর জেলার শ্রীবরর্দী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের উপর আক্রমণ এই ঘটনায় হামলাকারীকে আটক করেছে পুলিশ। ৩১ অক্টোবর শনিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয় সংলগ্ন শ্রীবরদী- বকশিগঞ্জ সড়কে সেতুর ওপর এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত মোতাহারুল ইসলাম লিটনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলাকারী হোটেল শ্রমিক মঞ্জু (৩২) পৌরশহরের পূর্ব চককাউরিয়া এলাকার গুচ্ছু মিয়ার ছেলে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।জানা যায়, শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন পৌরশহরের তাতিহাটি এলাকার বাসা থেকে দলীয় কার্যালয়ে মোটরসাইকেলে আসার পথে কার্য়ালয় সংলগ্ন সেতুর ওপর এলে মাদকসেবী হোটেল শ্রমিক মঞ্জু পিছন থেকে রড দিয়ে অতর্কিতভাবে তার মাথায় আঘাত করে। এতে তার মাথায় গুরুতর জখম হয়। পরে আশপাশের লোকজন ঘটনাস্থল থেকে আহত অবস্থায় লিটনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনার পরই অভিযান চালিয়ে হামলাকারী মঞ্জুকে আটক করে পুলিশ। হামলার প্রতিবাদে সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট তারিকুল ইসলাম ভাসানি বলেন, আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।হামলার সত্যতা নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, হামলাকারীকে আটক ও আলামত উদ্ধার করেছি। ঘটনার তদন্ত চলছে। খবর পেয়ে হাসপাতালে ভির করছে নেতাকর্মীরা। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121