July 27, 2026

শেরপুরের মিথ্যা মামলা থেকে খালাস পেলেন প্রবীন সাংবাদিক আমিরুজ্জামান লেবু ও দুদু মল্লিকহ ৫ জন

0
101214
মোহাম্মদ দুদু মল্লিক ঝিনাইগাতী প্রতিনিধি: ঝিনাইগাতী উপজেলার চিহ্নিত চাঁদাবাজ জিয়াউর হক জিয়ার দায়েরকৃত মিথ্যা হয়রানি মূলক মামলা থেকে খালাস বেকসুর খালাস পেলেন প্রবীন সাংবাদিক আমিরুজ্জামান লেবু ও দুদু মল্লিকসহ ৫ জন আসামি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ২০০৬ (সংশোধিত/১৩)এর ৫৭ ধারা মামলায় সাইবার ট্রাইব্যুনাল (বাংলাদেশ)এর বিজ্ঞ বিচারক মোহাম্মদ আস সামছুল ফজলুল হোসেন(জেলা ও দায়রা জজ) ওই মামলা থেকে প্রবীন সাংবাদিক আমিরুজ্জামান লেবু ও মোহাম্মদ দুদু মল্লিক ৫ জনকে বেকসুর খালাস দিয়েছেন । উল্লেখ, “অবকাশ বিডি ডট কম”- এ “শেরপুর জেলা সদর্প চলছে চাঁদাবাজি,কে এই জিয়া”শিরোনামে চাঁদাবাজ জিয়াউর হক জিয়ার কুকর্মের সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদকে কেন্দ্র করে২০১৬ সালের ২৩ নভেম্বর শেরপুর আদালতে ওই সংবাদের সংশ্লিষ্ট সাথে শুধু হয়রানি করার উদ্দেশ্যে আমাদের নাম জড়িয়ে জিয়া একটি মামলা দায়ের করে।এ ব্যাপারে অবকাশ বিডি ডট কমের সম্পাদক সাংবাদিক টিটু জানান, ঝিনাইগাতী থানা কর্তৃপক্ষ মামলাটি ভালো করে তদন্ত না করেই মিথ্যা চার্জসিট আদালতে প্রেরণ করেন ততকালীন ওসি মিজানুর রহমানের পরামর্শে বর্তমানে জামালপুরে কর্মরত ওসি তদন্ত আবুল কালাম আজাদ বিজ্ঞ আদালত সাইবার ট্রাইবুন্যাল ঢাকায় প্রেরণ করেন। পরবর্তীতে ওই মামলার বাদী কয়েকটি মামলার ঘানি টেনে জেলও খেটেছেন এবং এক পত্রিকার পরিচয় দিয়ে আসছিলেন। ওই পত্রিকা থেকেও তাকে চাঁদাবাজির কারণ দেখিয়ে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ। গত ২০১৮ সালের ৩০ জানুয়ারী তারিখে মামলার চার্জসিট হলেও কোন প্রমানাদি ও আলামত আদালতে উপস্থাপন করতে পারেনি রাষ্ট্রপক্ষ। এতে বিজ্ঞ আদালত i ২৬৫/ এইচ ধারায় আসামী সহ ৫ জনকে অব্যাহতি দিয়ে খালাস প্রদান করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed