মিঠাপুকুর প্রতিনিধি আঃ রাজ্জাকঃ রংপুরের মিঠাপুকুরে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শ্রী শ্রী শারদীয় দূর্গাপূজা উৎসব শুরু হয়েছে গত বৃহৎপতিবার। উপজেলা কেন্দ্রীয় কালীবাড়ী মন্দির ও আদিদেব মন্দির সহ একশত ঊনিশটি মন্দিরে চলছে দুর্গাপুজা উৎসব।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত জানান, রংপুরের মিঠাপুকুর উপজেলায় এবার মোট ১‘শত ১৯ টি পূজামন্ডবে শ্রী শ্রী শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। তিনি আরো জানান, গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) শ্রী শ্রী শারদীয় দূর্গাপূজা শুরু হয়েছে। আগামী ২৬ অক্টোবর শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবী বিদায় গ্রহণ করবেন ৷তিনি আরো জানান,শারদীয় দূর্গা পূজা সনাতন ধর্মাবলীর জন্য কিন্তু আনন্দ সকল ধর্মের৷ আইনশৃঙ্খলার অবস্থা বিষয়ে জানতে চাইলে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ আমিরুজ্জামান বলেন, প্রতি বছরের ন্যায় এবারও সার্বজনীন শারদীয় দূর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের পুজা পালনে কোন প্রকার ব্যঘাত না ঘটে, যাতে করে সপরিবারে সকলেই আনন্দ মুখর পরিবেশে শ্রী শ্রী শারদীয় দূর্গাপূজা পালন করতে পারে তার জন্য সর্বাত্মক আইনশৃঙ্খলার ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply