1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

মা ইলিশ রক্ষায় র‍্যাবের অভিযান, মোবাইল কোর্ট এ ৫ জনকে জেল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ২১৬ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

রাজিব হোসেন সুজন, বরিশাল ব্যুরো প্রধানঃ র‍্যাব-৮, সিপিসি-১, (পটুয়াখালী ক্যাম্প) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, বাউফল, পটুয়াখালী এর যৌথ উদ্যোগে আজ ১৭ই অক্টোবর সকা ১০:০০ ঘটিকা হতে বিকাল ০৪:০০ ঘটিকা পর্যন্ত সরকার কর্তৃক ইলিশের প্রধান প্রজনন মৌসুম ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকা সত্ত্বে মাছ ধরার অপরাধে পটুয়াখালী জেলার বাউফল থানার চর ওয়াজেল সংলগ্ন তেঁতুলিয়া নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় ৫০০ মিটার কারেন্ট জাল ও ০৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

এবিষয়ে র‍্যাব-৮ গণমাধ্যমকে জানান, ইলিশ মাছ ধরার অপরাধে আসামী ১। আহসান মোল্লা(৩৫), পিতা-ঈসমাইল মোল্লা, সাং-দেবীরচর, থানা-লালমোহন, জেলা-ভোলাকে ০১ (এক) বৎসর বিনাশ্রম কারাদন্ড, ২। সালাউদ্দিন হাওলাদার (৩৫), পিতা-নাজীর হাওলাদার, সাং-গংগাপুর, থানা-লালমোহন, জেলা-ভোলাকে ০১(এক) মাস বিনাশ্রম কারাদন্ড, ৩। মোঃ শামীম (২৫), পিতা-আবু তাহের, সাং-গংগাপুর, থানা-লালমোহন, জেলা-ভোলাকে ০১ (এক) মাস বিনাশ্রম কারাদন্ড, ৪। আব্দুল কাদের (৪৫), পিতা-বারেক হাওলাদার, সাং-ধুলিয়া, থানা-বাউফল, জেলা-পটুয়াখালীকে ০১ (এক) মাস বিনাশ্রম কারাদন্ড এবং ৫। মোঃ আরিফ (২০), পিতা-নজরুল হাওলাদার, সাং-ধুলিয়া, থানা-বাউফল, জেলা-পটুয়াখালীকে ০১ (এক) মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

এ সময় মোঃ আনিছুর রহমান বালী, সহকারী কমিশনার, নির্বাহী ম্যাজিস্ট্রেট, বাউফল, পটুয়খালী মোবাইল কোর্ট পরিচালনা করেন।

আটককৃত জেলেদের প্রত্যেককে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫(১) এবং দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক কারাদন্ডে দন্ডিত করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121